Game

2 years ago

Emerging Asia Cup 2023:এমার্জিং এশিয়া কাপ: আজ সেমিফাইনালে দুটি ম‍্যাচ, ভারতের-বাংলাদেশ ও পাকিস্তান- শ্রীলঙ্কা

Emerging Asia Cup: Two semi-final matches today, India-Bangladesh and Pakistan-Sri Lanka
Emerging Asia Cup: Two semi-final matches today, India-Bangladesh and Pakistan-Sri Lanka

 

কলম্বো, ২১ জুলাই: আজ দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ জিতেছিল পাকিস্তান। কিন্তু শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে তারা। শ্রীলঙ্কা গ্রুপ পর্বে অনবদ্য পারফর্ম করেছে। তাদের দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন।

দ্বিতীয় সেমিফাইনালে ভারত-বাংলাদেশ। এমার্জিং এশিয়া কাপের পর রয়েছে সিনিয়রদের এশিয়া কাপ। অক্টোবরে ওয়ান ডে বিশ্বকাপ। বাংলাদেশের ক্ষেত্রে এই ম্যাচ জুনিয়র খেলোয়ারদের দেখে নেওয়ার সুযোগ থাকছে।

এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের। নতুন বলে ভরসা দিচ্ছেন হর্ষিত রানা, রাজবর্ধন হাঙ্গারকেকর। নেপালের বিরুদ্ধে নিয়েছিলেন ৩ উইকেট ও পাকিস্তান ম্যাচে নেন পাঁচ উইকেট। তেমনই পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান করেছেন বাঁ হাতি ওপেনার সাই সুদর্শন। তার আগে নেপাল ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। ভারতীয় দল অনবদ্য ছন্দে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অধিনায়ক যশ ধূল। ম্যাচ ধরেই এগনোর লক্ষ্য।


You might also like!