
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিসিসিআই-র প্রেসিডেন্ট জয় শাহ আজ আসন্ন এক দিবসীয় বিশ্ব কাপের সূচী প্রকাশ করেছেন। ভারতে আয়োজিত এক দিনের ক্রিকেট বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। যার মধ্যে রয়েছে চারটি গ্রুপ পর্বে ম্যাচ ও একটি নক আউট পর্বের ম্যাচ।
ইডেনে বিশ্ব কাপের ম্যাচের সূচীঃ
২৮ অক্টোবর, বাংলাদেশ-কোয়ালিফায়ার ১
৩১ অক্টোবর, পাকিস্তান-বাংলাদেশ
৫ নভেম্বর, ভারত-দক্ষিণ আফ্রিকা
১২ নভেম্বর, ইংল্যান্ড-পাকিস্তান
১৬ নভেম্বর, দ্বিতীয় সেমিফাইনাল
উল্লেখ্য, বাংলাদেশের দু’টি ম্যাচ রয়েছে ইডেনে। পাকিস্তানের একটি ম্যাচ। ইডেনে ভারতের খেলা কার বিরুদ্ধে হবে তা নিয়ে অনেক জল্পনা ছিল। উঠে এসেছিল পাকিস্তান ও আফগানিস্তানের নাম। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবেন রোহিত শর্মারা।
