Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Durand Cup derby :আগামীকাল ডুরান্ড কাপ ডার্বি ম্যাচ, দুই দলেরই রয়েছে কিছু চোট সমস্যা

Durand Cup derby
Durand Cup derby

 

কলকাতা, ১৭ আগস্ট : মরশুমের দ্বিতীয় ডার্বি আগামীকাল। তবে কলকাতা লিগের ডার্বি নিয়ে ইস্ট-মোহন প্রেমীদের তেমন উৎসাহ ছিল না। সেই ডার্বিতে অবশ্য ইস্টবেঙ্গল জিতেছে। ডুরান্ড ডার্বিকে নিয়ে সমর্থকদের উৎসাহটা অনেক বেশি। গতকাল থেকে দুই প্রধানের তাঁবু থেকে টিকিট বিক্রি চলছে। এই বৃষ্টির মধ্যেও প্রবল উৎসাহ নিয়ে লাইনে দাঁড়াচ্ছে সমর্থকরা।

এবার দুই দলই শক্তিশালী। বিশেষ করে ইস্ট বেঙ্গল গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো দল করেছে। আগামীকাল রবিবার মোহনবাগানের সমর্থকরা ডার্বি ম্যাচে দেখতে চায় জেমি ম্যাকলারেন, দিমিত্রিয়স ডিয়ামানটাকোস জুটিকে। কিন্তু সমর্থকদের সেই আশা পূরণ হবে কি? কারণ দুই ফুটবলারই কিছুটা চোট আঘাতে বিপর্যস্ত। বিশেষ করে মোহনবাগানের ম্যাকলারেনের চোট সমস্যা কিছুটা বেশি। তাই অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের এই আঘাত কিছুটা চিন্তায় রেখেছে কোচ মোলিনাকে। কয়েকদিন আগে তার চিকিৎসার জন্য তাকে মুম্বইয়ে পাঠানো হয়েছিল। তবে তিনি ফিরে এসেছেন।

এরপর তাকে নিয়ে প্রশ্ন থাকছে, ডার্বিতে কি তিনি খেলতে পারবেন? তাছাড়া বৃহস্পতিবার দলের অনুশীলন থাকলেও তিনি অনুশীলনে নামেননি। সুতরাং প্রশ্নটা আরও বড় করে দেখা দিয়েছে। এখনও পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে তার অভিষেক হয়নি। এই ডার্বিতেই ম্যাকলারেনের সঙ্গে দিমিত্রি জুটি দেখতে চাইছে মোহন বাগান ভক্তরা। চলতি মরশুমে বড় ম্যাচেই প্রথম নামবেন দিমি। কিন্তু পরিস্থিতি যা তাতে হয়তো রবিবার শুরুতে তাদের দেখা নাও যেতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…