Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Novak Djokovic: এটিপি ফাইনালস : মেডভেদেভকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন জকোভিচ

Djokovic defeated Medvedev to reach semi-finals
Djokovic defeated Medvedev to reach semi-finals

 

তুরিন, ১৯ নভেম্বর : এটিপি ফাইনালস জেতার পথে আরও এক ধাপ এগোলেন নোভাক জকোভিচ । খেতাব ধরে রাখার লড়াইয়ে দানিল মেডভেদেভকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জকোভিচ । শনিবার সেমিফাইনালের ম্যাচে জকোভিচের প্রতিপক্ষ মার্কিন টেনিস তারকা ফ্রিটজ।

ইটালির তুরিনে চলছে এটিপি ফাইনালস। বিশ্বকাপের বাজারেও এই প্রতিযোগিতা নিয়ে আগ্রহ রয়েছে টেনিসপ্রেমীদের। খেতাব ধরে রাখার লড়াইয়ে এ বছর নেমেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান এই তারকা নিশ্চিতভাবেই প্রতিযোগিতার অন্যতম ফেভারিট। খেতাব ধরে রাখার লড়াইয়ে জকোভিচ দানিল মেডভেদেভকে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে। মেডভেদেভের সঙ্গে ধুন্ধুমার লড়াই হয়েছে সার্বিয়ান তারকার। মেডভেদেভের বিরুদ্ধে ম্যাচে প্রথম সেটে জেতেন জকোভিচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় সেট জিতে নেন মেডভেদেভ। এর পরের সেট জিতে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেন সার্বিয়ান তারকা। শেষ দুটি সেটের ফয়সালা হয়েছে ট্রাইবেকারে। ম্যাচের ফল ৬-৩, ৬-৭(৫), ৭-৬(২)। তিন সেটের লড়াইয়ে ২-১ জিতেছেন তিনি। উঠছেন সেমিফাইনালে। শনিবার সেমিফাইনালের ম্যাচে জকোভিচের প্রতিপক্ষ মার্কিন টেনিস তারকা ফ্রিটজ।

এ বছর দুরন্ত ছন্দেই রয়েছেন জকোভিচ। বেশ কয়েকটি রেকর্ড গড়ার পথে এগিয়ে যাচ্ছেন তিনি। টানা ৬ ম্যাচ জিতে রজার ফেডেরারের রেকর্ড ইতিমধ্যেই ছুয়ে ফেলেছেন তিনি। তুরিনে যদি কোনও ম্যাচ না হেরে জকোভিচ চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে ৪৭ লক্ষ ৪০ হাজার ৩০০ ডলার পাবেন পুরস্কার মূল্য হিসাবে। মেডভেদেভের সঙ্গে তিন ঘণ্টা ১১ মিনিট লড়ে জেতার পর জকোভিচ বলেছেন, “অন্যতম প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই ম্যাচ খেললাম। আমি কোয়ালিফাই করে গিয়েছি, এই ভাবনার বাইরেও এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে প্রাণে জিততে চেয়েছিলাম এই ম্যাচে। অতীতে দানিল এবং আমার মধ্যে এর আগেও বেশ কিছু ভাল লড়াই হয়েছে। এই সিজনে এটা ওর শেষ ম্যাচ ছিল। হার নিয়ে মরসুম শেষ করতে কেউ চায় না। ও সর্বশক্তি দিয়ে জেতার জন্য ঝাঁপিয়েছিল। আমি শুরুটা ভাল করেছিলাম। দ্বিতীয় সেটেই জেতার সুযোগ এসে গিয়েছিল কিন্তু ও দুর্দান্ত কিছু ব্রেক করে আমার থেকে সেট ছিনিয়ে নেয়। তৃতীয় সেটেও আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।”


You might also like!