Game

3 years ago

Cristiano Ronaldo: বড় বিপদ থেকে শেষ মুহূর্তে কোনও রকমে নিজেকে বাঁচালেন রোনাল্ডো

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় বিপদ থেকে বাঁচলেন সি আর সেভেন!শেষ মুহূর্তে কোনও রকমে নিজেকে বাঁচালেন এই পর্তুগীজ তারকা। সৌদি প্রো-লিগে আল তাউনের বিরুদ্ধে খেলতে নামার আগে এই ঘটনা ঘটেছে। 

আল তাউনের বিরুদ্ধে খেলার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন রোনাল্ডোরা। ঠিক সেই সময় নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। রোনাল্ডোর কাছে চলে যান তিনি।অপ্রীতিকর কিছু ঘটার আগেই পা পিছলে পড়ে যান সেই সমর্থক। আর একটু হলেই রোনাল্ডোর সঙ্গে ধাক্কা লাগত তাঁর। কিন্তু শেষ মুহূর্তে এক লাফে সেখান থেকে সরে যান রোনাল্ডো। ফলে বিপদ এড়ানো সম্ভব হয়। 

এই ঘটনার পরেই সেখানে উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা। তাঁরা গিয়ে সেই সমর্থককে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে কেউ কেউ প্রশ্ন তোলেন, এই যুবক কি ইচ্ছা করে রোনাল্ডোকে আঘাত করতে গিয়েছিলেন? এই ঘটনার পর অনেকেই  রোনাল্ডোকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। 

যদিও এই ঘটনার প্রভাব রোনাল্ডোর খেলায় পড়েনি। আল তাউনের বিরুদ্ধে নিজে গোল করতে না পারলেও গোল করিয়েছেন তিনি। ২-১ গোলে আল তাউনকে হারায় আল নাসের।

You might also like!