Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

India vs WI : ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে নামছে ভারত, মাইলফলক স্পর্শ করার সুযোগ ৭ ভারতীয় ক্রিকেটারের

Hardik Pandya , Surya Kumar Yadav (File Picture)
Hardik Pandya , Surya Kumar Yadav (File Picture)

 

কলকাতা, ৩ আগস্ট : আজ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। এই সিরিজ়ে মাইলফলক স্পর্শের সুযোগ রয়েছে এই সাত ভারতীয় ক্রিকেটারের সামনে।

সঞ্জু স্যামসন:

এই উইকেটরক্ষক-ব্যাটারের আর দরকার ২১ রান, তাহলেই সঞ্জু টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় হাজার রান পূর্ণ করবেন। সেই সঙ্গে সঞ্জু ভারতের ১২তম ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করবেন।

হার্দিক পান্ডিয়া:

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিকের আর দরকার দু’টি উইকেট। তা হলেই হার্দিক ২০ ওভারের ক্রিকেটে ১৫০টি উইকেট স্পর্শ করবেন। তাহলে হার্দিক হবেন ভারতের প্রথম ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০টি উইকেট এবং চার হাজার রানের মালিক হবেন।

যুজবেন্দ্র চহাল:

ভারতীয় দলের এই লেগ স্পিনার চহালের দরকার ন’টি উইকেট। তা হলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন তিনি। এবং ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়বেন তিনি। এই কীর্তি রয়েছে ভারতের মহিলা দলের বোলার দীপ্তি শর্মার। প্রথম ভারতীয় হিসাবে এই নজির তিনি আগেই গড়েছেন।

আরশদীপ সিংহ:

চহালের মতো আরশদীপেরও দরকার ন’টি উইকেট। তা হলে ভারতের পঞ্চম জোরে বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন আরশদীপ। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক এবং ঝুলন গোস্বামী।

কুলদীপ যাদব:

কুলদীপের চাই আর চারটি উইকেট। তা হলেই বাঁহাতি এই স্পিনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেট হবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি দ্রুততম ভারতীয় বোলারও হতে পারেন। চহাল ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন। তাঁর ভারতীয় রেকর্ড ভাঙতে পারেন কুলদীপ। বাঁহাতি স্পিনার এখনও পর্যন্ত খেলেছেন ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

অক্ষর পটেল:

এই বাঁহাতি অলরাউন্ডারের প্রয়োজন আরও ৮০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে তা হলে ২৫০০ রান পূর্ণ হবে অক্ষরের। এই মাইলফলক স্পর্শ করতে পারলে রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় ভারতীয় স্পিনার-অলরাউন্ডার হিসাবে অক্ষর ২০ ওভারের ক্রিকেটে ২৫০০ রান এবং ১৫০ উইকেটের মালিক হবেন।

সূর্যকুমার যাদব:

এই সিরিজে সূর্যকুমারের দরকার আরও ৩২৫ রান। তা হলে সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন তিনি। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন কোহলি, রোহিত, লোকেশ রাহুল, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা এবং মিতালি রাজ।

You might also like!