Breaking News

 

Game

2 years ago

The Asia Cup:জটিলতা কাটল, এশিয়া কাপ হচ্ছে সমঝোতা চুক্তি মেনে

Complications cut, the Asia Cup is in accordance with the agreement
Complications cut, the Asia Cup is in accordance with the agreement

 

দুবাই, ১২ জুন : ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তির মাধ্যমে এশিয়া কাপ নিয়ে কেটে গেল জটিলতা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সুতরাং এশিয়া কাপের আয়োজক থাকছে পাকিস্তানই। ঠিক হয়েছে বাবর আজমরা তাদের ম্যাচগুলো ঘরের মাঠেই খেলবে আর রোহিতরা ম্যাচগুলো খেলবে শ্রীলংকায়।

তবে ভারত ফাইনালে গেলে ফাইনাল ম্যাচ হবে শ্রীলংকায়। আর যদি ভারত ফাইনালে না উঠে তাহলে ফাইনাল ম্যাচ হবে লাহোরে। পিসিবির এই প্রস্তাবে মেনে নিয়েছে বিসিসিআই। তাই পাকিস্তান রাজি হয়েছে অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলতে। এদিকে পাকিস্তান এখন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে রাজি হয়েছে। প্রতিবেশী দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এনিয়ে সমঝোতা চুক্তিও হয়েছে। উল্লেখ্য এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে আহমেদাবাদে খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল পাকিস্তান।

You might also like!