
দেহরাদুন, ১ জানুয়ারি : রবিবার দেরাদুনের ম্যাক্স হাসপাতালে জখম ক্রিকেটার ঋষভ পন্থকে দেখতে পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রসঙ্গত, তারকা ক্রিকেটার ঋষভ পন্থ রুরকির কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হাসপাতালের ডাক্তারদের কাছ থেকে ক্রিকেটারের সম্পর্কে খোঁজখবর নেন। ধামি রবিবার ঘোষণা করেন, উত্তরাখণ্ড সরকার ২৬ জানুয়ারি বাস চালক এবং হরিয়ানা রোডওয়েজের কর্মীদের সম্মান জানাবে।
হাসপাতালের ডাঃ সুশীল নগর বলেন, পন্থকে ভর্তি করা হয়েছিল, তখন তিনি গুরুতর ছিলেন। কিন্তু আমাদের দলের দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তার এক্স-রেও করা হয়েছিল, হাড়ের কোনও আঘাত ছিল না। তার ডান হাঁটুতে একটি লিগামেন্টের চোট রয়েছে।
