Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Game

1 month ago

Champions League 2025-26: চ্যাম্পিয়নস লিগ, ডর্টমুন্ডকে হারাল ম্যানচেস্টার সিটি

Champions League 2025-26
Champions League 2025-26

 

ম্যানচেস্টার, ৬ নভেম্বর : ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচটি ৪-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল বরুশিয়া ডর্টমুন্ডএর বিরুদ্ধে। সিটির বড় এই জয়ে দুটি গোলই করেছেন ফিল ফোডেন। একটি রায়ান চেরকি ও অন্যটি আরলিং হল্যান্ডের। এই জয়ে এই আসরে অপরাজেয় যাত্রা ধরে রাখল ম্যানচেস্টার সিটি।

সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ৫ ম্যাচে হল্যান্ডের পঞ্চম গোল, এই মরসুমের তার ৪ ম্যাচে গোলসংখ্যা চারটি, আরেকটি করেছিলেন গত মরসুমে। প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের টানা ৫ ম্যাচে গোল করলেন তিনি। সিটির আগে টানা ৫ ম্যাচে গোল করেছেন বরুশিয়া ডর্টমুন্ড ও রেড বুলের জার্সিতে। চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি। শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। পরের দুটি স্থানের দল আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্টও সমান ১২ করে। ৭ পয়েন্ট নিয়ে বরুশিয়া আছে ১৪ নম্বরে।

You might also like!