Game

3 years ago

Caribbean cricketer Sunil Narine:লাল কার্ডের শিকার হলেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন

Caribbean cricketer Sunil Narine
Caribbean cricketer Sunil Narine

 

তিনিদাদ : ক্রিকেট মাঠে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেলেন নারিন। ঘটনাটা ঘটেছে গতকাল রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

ফুটবলে অপরাধ করলে লাল কার্ড দেখান রেফারি। কিন্তু ক্রিকেটের মাঠে লাল কার্ড জিনিসটা বিরলই। এই নতুন নিয়ম এবার চালু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। অবশেষে টুর্নামেন্টের প্রথম লাল কার্ডের ব্যবহার, যার শিকার সুনীল নারিন।

সিপিএল শুরুর আগেই বেশকিছু নিয়মের পরিবর্তন এনেছিল আয়োজকরা। তার মধ্যে ছিল 'স্লো ওভার' রেটের জন্য লাল কার্ডের ব্যবহার। ঠিক সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে লাল কার্ড দেখাতে পারেন আম্পায়ার।

সিপিএলের ইতিহাসের প্রথম লাল কার্ডের শিকার হলেন সুনীল নারিন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে লাল কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সের এই স্পিনারকে।


You might also like!