Breaking News

 

Game

2 years ago

Brazil football team : আজ বর্ণবাদের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

brazil football team to play against racism
brazil football team to play against racism

 

স্পেন,১৭ জুন:কিছুদিন স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে চরমভাবে বর্ণবাদীদের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেদিন তাকে বানর বলে আখ‌্যা দিয়েছিল বর্ণবাদীরা। শুধু তাই নয়, তাঁর মৃত্যু পর্যন্ত কামনা করেছিল ভ্যালেন্সিয়ার বর্ণবাদী সমর্থকরা। যে কারণে সেদিন হতাশ হয়ে মাঠেই কেঁদে ফেলে ছিলেন ভিনি।

সেদিন ওই ঘটনার পর ফুঁসে ওঠেছিল ফুটবল বিশ্ব। দেশে দেশে শুরু হয় প্রতিবাদ। বিশেষ করে ভিনিসিয়ুসের দেশ ব্রাজিলে। সেখানে তুমুল বিক্ষোভ হয় বর্ণবাদের বিপক্ষে। দেশটির প্রেসিডেন্ট থেকে ফিফা প্রেসিডেন্ট পর্যন্ত এর বিপক্ষে কথা বলেছেন।

তবে, ব্রাজিল ফুটবল দল সতীর্থ ভিনিসিয়ুসের পাশে থাকার ঘোষণা দিয়েছে বর্ণবাদবিরোধী দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে তারা দুটি আফ্রিকান দেশের বিপক্ষে। আজ তারই একটা থাকছে বর্ণবাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পাওয়া সেই স্পেনের মাটিতে আফ্রিকান দেশ গিনির বিপক্ষে।

You might also like!