Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

Brazil announced the team for the World Cup in Qatar
Brazil announced the team for the World Cup in Qatar

 

রিও ডি জানেইরো, ৮ নভেম্বর  : কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল ব্রাজিল। ২৬ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে চমক দানি আলভেস। ৩৯ বছর বয়সি দানি আলভেসকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। ১০ নম্বর জার্সিতে খেলবেন নেইমার। দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়ির মতো তরুণ ফুটবলারও।

ব্রাজিলের ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি রবার্তো ফির্মিনহো। ৩৯ বছরের ডিফেন্ডার দানি আলভেসকে দলে রাখায় ব্যপক সমালোচনা চলছে। এতেই রেগে আগুন ব্রাজিল কোচ তিতে। সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয় এই নিয়ে। দানি আলভেস বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেতেই তাঁকে নিয়ে নানা মিম তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে কোচ তিতে বলেন, ‘আলভেস আমার দলের অন্যতম ক্যাপ্টেন। আমি বিশ্বকাপের দল ঘোষণা করতে এসেছি। সোশ্যাল মিডিয়ায় যাঁরা রয়েছে, তাঁদের খুশি করতে আসিনি। যাঁরা নেতিবাচক বিষয়গুলো লিখছেন, তাঁদের মধ্যে কত শতাংশ ব্রাজিলিয়ান, সেটাও আমার জানা নেই। ভিন্ন মত থাকবেই। তাঁদের মতকেও সম্মান জানাই। তবে সকলকে খুশি করা আমার কাজ নয়।’

ব্রাজিল যে ২৬ জনের তালিকা প্রকাশ করেছে তা হল- অ্যালিসন বেকার, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনস, ক্যাসেমিরো, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকেতা, ফ্রেড, রিচার্লিসন, নেইমার, রাফিনহা, ওয়েভারটন, দানি আলভেস, এডের মিলিতাও, ফ্যাবিনহো, অ্যালেক্স তেলেস, ব্রুনো গিমারেস, অ্যান্টনি, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, ব্রেমার, এডারসন, গ্য়াব্রিয়েল মার্তিনেলি, পেড্রো, এভার্টন রিবেইরো।

You might also like!