
কলকাতা, ২ আগস্ট : এসে গেল একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্স সেজে উঠছে।যুদ্ধকালীন তৎপরতায় স্টেডিয়াম ও মাঠ সংস্কারের কাজ চলছে। কাজ কতটা এগিয়েছে তা দেখতে বোর্ড ও আইসিসির কুড়ি সদস্যের প্রতিনিধি দল শনিবার ৫ আগস্ট ইডেনে আসছেন। যে দলের নেতৃত্ব দেবেন ভারতীয় ক্রিকেট দলের যুগ্ম সচিব অসমের দেবজিৎ সাইকিয়া।
সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, 'শনিবার বোর্ড ও আইসিসির ২০ সদস্যের প্রতিনিধি দল আসছেন ইডেনের প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে। প্রয়োজন মতো পরামর্শও দেবেন তারা।' উল্লেখ্য, ইডেনে সেমিফাইনাল সহ একদিনের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ রয়েছে।
