Breaking News

 

Game

3 years ago

বিসিসিআইয়ের সভাপতি পদের লড়াই-এ উঠে আসছে বিশ্বকাপজয়ীর নাম

Sourav Ganguly
Sourav Ganguly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিসিসিআইয়ের নতুন সভাপতি পদের জন্য দ্বিতীয় বার আর লড়বেন না সৌরভ গঙ্গোপাধ্যায় , এমনটাই জানা গিয়েছে এক হিন্দি দৈনিক সংবাদ পত্রে। 

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার একটি বৈঠকে বসেছিলেন বিসিসিআইয়ের শীর্ষ পদাধিকারীরা। সেখানে সৌরভ ছাড়াও ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্ল, কোষাধ্যক্ষ অরুণ ধূমল ও বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্বিতীয় বারের জন্য সৌরভ নির্বাচনে লড়বেন না। তাৎপর্যপূর্ণ, সচিব জয়ও নাকি এ বার সভাপতি হওয়ার লড়াইয়ে থাকবেন না। তিনি পুনরায় বোর্ড সচিব পদে লড়বেন।

১৮ অক্টোবর বোর্ডের নির্বাচন। তার আগে ১২ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। রিপোর্টে বলা হয়েছে, কর্নাটক রাজ্য ক্রীড়া সংস্থা তাদের প্রতিনিধি হিসাবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনির নাম পাঠাবে। নতুন সভাপতি হওয়ার লড়াইয়ে তিনিই এগিয়ে, এমনটাই শোনা যাচ্ছে। তবে, বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বাংলার প্রতিনিধিত্ব করবেন সৌরভ।


You might also like!