Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Abhinav Singh Bindra birthday on saturday : শনিবার অভিনব সিং বিন্দ্রার জন্মদিন

Abhinav Singh Bindra (symbolic picture)
Abhinav Singh Bindra (symbolic picture)

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : অভিনব সিং বিন্দ্রা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী একজন ভারতীয় শ্যুটার। তিনি সাধারণত ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতেন। বিন্দ্রা ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিলেন। তিনি একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ, যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমস উভয় প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছিলেন। ২০০৮ বেইজিং গেমসের আগে ২০০৬ আইএসএসএফ বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন। এছাড়া বিন্দ্রা ২০১৪ কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছিলেন।

তার সাফল্যের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকার তাঁকে ২০০০ সালে অর্জুন পুরস্কার, ২০০১ সালে রাজীব গান্ধী খেলরত্ন (ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার), ২০০৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিল। এছাড়া ২০১১ সালে ভারতের আঞ্চলিক সেনাবাহিনী তাকে অনারারি লেফটেন্যান্ট কর্নেল সম্মানে ভূষিত করেছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…