
পোর্ট অফ স্পেন, ২১জুলাই : পোর্ট অফ স্পেনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টটি ১০০-তম টেস্ট ম্যাচ। এই মাইলস্টোন ম্যাচ স্মরণীয় হতে চলেছে বাংলার পেসার মুকেশ কুমারের জন্য। অবশেষে জাতীয় দলে অভিষেক হল মুকেশ কুমারের। এই শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে মুকেশ তার পারফরমেন্স কতটুকু তুলে ধরতে পারেন সেটা দেখার।
দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের নির্বাচকদের রাডারে ছিলেন তিনি । সীমিত ওভারে আগেই সুযোগ পেয়েছিলেন। তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ড বাই লিস্টে ছিলেন।শেষ পর্যন্ত টেস্ট খেলার স্বপ্ন সফল হল মুকেশের। ওয়েস্ট ইন্ডিজ সফরে সামিকে বিশ্রাম দেওয়ায় জন্য মুকেশের সুযোগটা চলে এল।
আর এই শততম ম্যাচটিও বিরাট কোহলির জন্যও বিশেষ। কারণ, তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটি ৫০০তম ম্যাচ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি পাননি বিরাট। ডমিনিকায় বিরাট ৭৬ রান করেছিলেন। এ বার দেখার মাইলফলক ম্যাচে কোহলি কেমন পারফর্ম করেন।
