Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

IPL 2023: আইপিএলের আগে বড় ধাক্কা, নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই

BCCI banned 12 Indian bowlers from bowling
BCCI banned 12 Indian bowlers from bowling

 

নয়াদিল্লি, ২৭ মার্চ : বোর্ডের চুক্তির আওতায় যে সব বোলার রয়েছে আইপিএলে তাঁদের উপর যাতে বেশি চাপ না দেওয়া হয়। ফ্রাঞ্চাইজি গুলোকে সেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, আইপিএলের পরেই রয়েছে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক দিনের বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টে বোলাররা যাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় থাকে তার জন্য এই নির্দেশ দিয়েছে বিসিসিআই।

এদিকে, আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির ফিজিয়োদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিয়ো নীতিন পটেল ও ভারতীয় দলের ফিজিয়ো সোহম দেশাই। ফ্রাঞ্চাইজি ফিজিওদের তাঁরা জানিয়েছেন, ১২ জন ভারতীয় বোলারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁদের দেখেশুনে খেলাতে হবে। আইপিএলের সাতটি দলে খেলেন এই সব বোলার। এঁরা হলেন, গুজরাত টাইটান্সের মহম্মদ শামি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ, কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব ও শার্দুল ঠাকুর, চেন্নাই সুপার কিংসের দীপক চাহার, দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ও অক্ষর পটেল, রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চহাল এবং সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ওয়াশিংটন সুন্দর। বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, এই ১২ জন বোলারের যদি কোন সমস্যা হয় তা হলে সঙ্গে সঙ্গে বোর্ডকে সে কথা জানাতে হবে।


You might also like!