
ঢাকা, ১৭ জুন : আফগানদের গুঁড়িয়ে দিয়ে নিজেদের ইতিহাসে বাংলাদেশ পেল সবচেয়ে বড় জয়। শনিবার মিরপুরে একমাত্র টেস্টে ৫৪৬ রানে জয় পেল বাংলাদেশ। এই সংস্করণে রানের দিক থেকে এর চেয়ে বড় জয় রয়েছে দুটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। ১৯৩৪ রানে ইংলিশদের ৫৬২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
রানের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এই সংস্করণে সেটাই বাংলাদেশের প্রথম জয়।
৬৬২ রানের ‘অসম্ভব’ লক্ষ্য। যে কোন দলের পক্ষেই অসম্ভব। আফগানিস্তানে মত কাছে অসম্ভব তো হবেই। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল মাএ ১১৫ রানে। এর আগে প্রথম ইনিংসে করতে পেরেছিল কেবল ১৪৬ রান।
