
ব্রিসবেন, ৭ জানুয়ারি : রাফাল নাদালের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। চোট সারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরে ছিলেন নাদাল। কিন্তু হঠাৎ আবার কোমরে চোট লাগায় একটা ম্যাচ জয়ের পরেই আবার তাকে সরে দাঁড়াতে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন থেকে। সেটা তিনি নিজের ইনস্টাগ্রামেই জানিয়ে দিয়েছেন। স্পেনে ফিরে যাচ্ছেন তিনি। দেশে ফিরে আবার অস্ত্রোপচার করবেন।
তারপর অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে যাবেন নাদাল। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে ডানহাতের কব্জিতে চোট পেয়েছিলেন আর এক তারকা নোভাক জকোভিচ। তাঁর খেলা এখনও নিশ্চিত নয়। এরই মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের সরে দাঁড়ানোর খবর এল।
