
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃটেস্ট ক্রিকেটে আগ্রাসণের একটা যুগ শেষ হয়ে গেল। সিডনি থেকে বিশ্ব টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে জীবনের শেষ টেস্টে তাঁর পাশে লেখা থাকল ৫৭ রান। ওয়ার্নারকে হারিয়েই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারই ভারতকে সরিয়ে টেস্টের একনম্বর দল হয়েছে তারা।
সিডনিতেই ফেয়ারওয়েল পার্টি চেয়েছিল ওয়ার্নার। তাঁর ইচ্ছাকে সম্মান করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ টেস্টে অস্ট্রেলিয়ার জিততে প্রয়োজন ছিল ১৩০ রান। আউট না হলে, দেশকে জিতিইয়ের হয়তো বিদায় টেস্ট শেষ করতেন ওয়ার্নার। কিন্তু ৫৭ রানেই থেমে গেল তাঁর শেষ টেস্টের ইংনিস।
ওয়ার্নারের সঙ্গী ছিলেন লাবুশেন। ৬২ রান করেন তিনি। ওয়ার্নার আউট হলেও অপরাজিত ছিলেন লাবুশেন। ওয়ার্নার আউট হয়ে মাঠ ছাড়ার আগেই গোটা সিডনি উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। স্টিভ স্মিথ মাঠে নামার আগে ওয়ার্নারকে জড়িয়ে ধরে বিদায় জানান।
