Game

2 years ago

AUS vs SL World Cup 2023: মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, এখনও জয়ের মুখ দেখেনি কোনও দল

AUS vs SL World Cup 2023
AUS vs SL World Cup 2023

 

লখনউ, ১৬ অক্টোবর : সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার ওডিআই বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং নতুন অধিনায়ক কুশল মেণ্ডিসের শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে দু'টো দলই দুটো করে ম্যাচ খেলে একটি ম্যাচও জেতেনি। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমে ভারত ও তারপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। অন্যদিকে শ্রীলঙ্কা পরপর দুই ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে।

পয়েন্ট টেবিলে এই দুই দল কোন পয়েন্ট না পেয়ে একেবারে নিচের দিকে রয়েছে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য। কিন্তু নেট রানরেটে শ্রীলঙ্কার থেকে পিছিয়ে থাকার কারণে পয়েন্ট টেবলের ৯ নম্বরে অজিরা। আর শ্রীলঙ্কা রয়েছে ৭ নম্বরে। এরই মাঝে শ্রীলঙ্কা শিবিরে বিরাট চাপ। মাসেল চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। নতুন অধিনায়ক হয়েছে কুশল মেন্ডিস। আগামিকাল অজিদের বিরুদ্ধে শ্রীলঙ্কা টিমকে নেতৃত্ব দেবেন তিনি। কোনও দলই এখনও বিশ্বকাপে জয় মুখ দেখেনি। এখন দেখার আজ লখনৌর একানা স্টেডিয়ামে কোন দল প্রথম জয়ের মুখ দেখে।


You might also like!