
আহমেদাবাদ, ৯ মার্চ : আমদাবাদে সিরিজের শেষ টেস্টে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করবে ভারত । ভারতীয় দলে ফিরেছেন মহম্মদ শামি ।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম দিনে স্টেডিয়ামে উপস্থিত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। টসের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আমদাবাদে সিরিজের শেষ টেস্ট টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আমদাবাদের মাঠে বসে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট দেখছেন ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামছে। ভারত সিরাজকে বিশ্রাম দিয়ে দলে ফেরায় মহম্মদ শামিকে। উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। বোলিং শুরু করেন মহম্মদ শামি। শুরুতেই ওয়াইডে খাতা খোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তৃতীয় বলে বাই চার পায় তারা। পঞ্চম বলে চার মারেন খোয়াজা। প্রথম ওভারে ১০ রান ওঠে। ৬ রান আসে অতিরিক্ত হিসেবে। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭ রান তুলেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।
