Breaking News

 

Game

2 years ago

The Asia Cup can be held without Pakistan: পাকিস্তানকে ছাড়াই এবার হতে পারে এশিয়া কাপ!

Asia Cup without Pakistan (File Picture)
Asia Cup without Pakistan (File Picture)

 

দুবাই, ৭ জুন: এবারের এশিয়া কাপের সমস্যার সমাধান হচ্ছে না। কারণ, পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপের কোন দেশ অংশ নিতে চাইছে না। তাই প্রয়োজন হলে এশিয়া কাপ হবে পাকিস্তানকে ছাড়াই। আর এটা যদি সত্যি হয় তাহলে আসর থেকে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এসিসির একটি সূত্র বলেছে, পিসিবির ব্যবস্থাপনা কমিটি এরই মধ্যে একটি সভা করেছে। সভায় তারা নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ না খেলার পক্ষে অবস্থান নিয়েছে।

সূত্র মতে, পাকিস্তান ছাড়াও এশিয়া কাপ সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তান এশিয়া কাপে অংশ না নিলে সম্প্রচারস্বত্ব পাওয়া প্রতিষ্ঠান চুক্তির পুরো অর্থ দিতে চাইছে না। কারণ, এশিয়া কাপের মূল আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচ না হলে রেভিনিউ হারাবে সম্প্রচারের স্বত্ব নেয়া প্রতিষ্ঠান। সূত্র জানাচ্ছে, সম্প্রচারস্বত্ব নিয়ে এসিসি নতুন সিদ্ধান্তে এলে পাকিস্তানকে ছাড়াই হতে পারে এশিয়া কাপ। আর সিদ্ধান্তে পৌঁছানো না গেলে এবারের এশিয়া কাপই বাতিল হয়ে যেতে পারে।


You might also like!