Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Australia VS England Test Series : এক বছর আগেই ঘোষণা হয়ে গেল অ্যাশেজ সূচি

Australia and England (symbolic picture)
Australia and England (symbolic picture)

 

সিডনি, ১৬ অক্টোবর : টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় সিরিজ অ্যাশেজ শুরু হবে ২০২৫ সালের ২১ নভেম্বর। সেদিন পার্থে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। বুধবার অ্যাশেজের সূচি এক বছর আগেই ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে হবে অ্যাশেজ। হবে পাঁচটি টেস্ট। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম টেস্ট হবে পার্থ –এ অপ্টাস স্টেডিয়ামে, ২১ থেকে ২৫ নভেম্বর। দ্বিতীয় টেস্ট দিন-রাতের। হবে ব্রিসবেনের গাব্বায়, ৪ থেকে ৮ ডিসেম্বর। অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট, ১৭ থেকে ২১ ডিসেম্বর। চতুর্থ টেস্ট, যাকে বলা হয় বক্সিং ডে টেস্ট বরাবরের মতো ম্যাচ হবে এমসিজিতে, ২৬ থেকে ৩০ ডিসেম্বর। পঞ্চম তথা শেষ টেস্ট হবে সিডনিতে, ৪ থেকে ৮ জানুয়ারি। ঐতিহ্যের অ্যাশেজ বর্তমানে অস্ট্রেলিয়া ধরে রেখেছে। ২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করায় অ্যাশেজ এখন তাদের অধীনেই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…