Breaking News

 

Game

2 years ago

Michael Bracewell:আবার ধাক্কা নিউজিল্যান্ডে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ব্রেসওয়েলও

Michael Bracewell
Michael Bracewell

 

ওয়েলিংটন, ১৪ জুন: ভারতের ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। অক্টোবরে ভারতে হচ্ছে বিশ্বকাপ। পায়ে চোটের কারণে প্রায় ৮ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন ব্রেসওয়েল। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ার র‌্যাপিডসের হয়ে ব্যাটিংয়ের সময় এই চোট পান ব্রেসওয়েল।

বিশ্বকাপের আগে ব্রেসওয়েলের চোট নিউজিল্যান্ডের জন্য বড় আঘাত। এর আগে কেইন উইলিয়ামসও আইপিএলের সময় হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপে না খেলার সম্ভাবনাই বেশি। জানা গেছে, মেন্টর হিসেবে তিনি দলের সঙ্গে ভারতে যেতে পারেন। তবে কোচ গ্যারি স্টিড উইলিয়ামসনকে নিয়ে আশাবাদী নন।

You might also like!