Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

European football:ইন্টারকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলান

AC Milan beats Inter to reach Italian Cup final
AC Milan beats Inter to reach Italian Cup final

 

সান সিরো, ২৪ এপ্রিল : ইন্টার মিলানকে গুঁড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠল এসি মিলান। সান সিরোয় বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে শিরোপা জয়ের মঞ্চে জায়গা করে নিল এসি মিলান। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

ম্যাচের ৩৬ মিনিটে এসি মিলান এগিয়ে যায়। হেডে গোলটি করেন ইয়োভিচ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইয়োভিচ আবার গোল করে ২-০ করেন। আর ৮৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে ইন্টারের কফিনে শেষ পেরেকটি পুতে দেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স।

এই হারে দ্বিতীয়বার ইন্টার মিলানের ট্রেবল জয়ের স্বপ্ন দেখাটা ভেঙে গেল। আগামী রবিবার সেরি আয় ফাইনালে তারা লড়বে রোমার বিপক্ষে। এর তিন দিন পর, আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলবে বার্সেলোনার বিপক্ষে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…