Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ICC World Cup : বিশ্বকাপের ৫২ দিন পর নিউইয়র্কের দুটি পিচকে অসন্তোষজনক আখ্যা আইসিসি–র

ICC (symbolic picture)
ICC (symbolic picture)

 

দুবাই, ২১ আগস্ট : টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এই সমালোচনা শুনতে হয়েছে আইসিসিকে। নিউ ইয়র্কের পিচ ব্যাটসম্যানদের বধ্যভূমি হয়ে উঠেছিল। টুর্নামেন্ট শেষ হওয়ার ৫২ দিন পর নিউইয়র্কের এই দুটি পিচকে অসন্তোষজনক রেটিং দিল আইসিসি। এ ছাড়া ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের একটি পিচকেও অসন্তোষজনক রেটিং দিয়েছে আইসিসি।

নিউইয়র্কে হওয়া ৮ ম্যাচে গড় রান ছিল মাত্র ১০৮! ১৬ ইনিংসে সর্বোচ্চ স্কোর ১৩৭। আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ডের মান অনুযায়ী আইসিসি পাঁচটি রেটিং দিয়ে থাকে—'খুব ভালো', 'ভালো', 'সন্তোষজনক', 'অসন্তোষজনক' ও 'খেলার অনুপযোগী'। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি–টোয়েন্টি বিশ্বকাপে মোট ৫৫ ম্যাচ হয়েছে। এর মধ্যে বৃষ্টির জন্য ৩টি ম্যাচ হয়নি। তাই এই ৩টি ম্যাচের পিচকে রেটিং দেওয়া হয়নি। বাকি ৫২ ম্যাচের মধ্যে ৩১টি পিচকে ‘সন্তোষজনক’, ১৮টি পিচকে ‘খুব ভালো’ এবং এই নিউইয়র্ক ও ত্রিনিদাদের ওই তিনটি পিচকে ‘অসন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করেছে আইসিসি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…