Breaking News

 

Game

2 years ago

Venus Williams: ওয়াইল্ডকার্ড নিয়ে উইম্বলডনে খেলবেন ৪৩ বছর বয়সী ভেনাস উইলিয়ামস!

Venus Williams (File Picture)
Venus Williams (File Picture)

 

লন্ডন, ২২ জুন: এক বছর পর আবার উইম্বলডনের দেখা যাবে প্রতিযোগিতায় পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে। তিনি খেলবেন সিঙ্গেলসে।ওয়াইল্ডকার্ড নিয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পেয়েছেন ৪৩ বছর বয়সী এই মার্কিন তারকা। চোটের কারণে পাঁচ মাস কোর্টের বাইরে থাকার পর এই মাসেই কোর্টে ফিরেছেন ভেনাস। বর্তমানে ৬৯৭ র‍্যাঙ্কিংয়ে থাকা ভেনাস এখন খেলছেন বার্মিংহাম ক্লাসিকে।

তাছাড়া ভেনাসের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের প্রাক্তন তিন নম্বর তারকা এলিনা স্ভিতোলিনাও ওয়াইল্ডকার্ড নিয়ে খেলবেন এবারের উইম্বলডনে। মাতৃত্বকালীন বিরতির পর ফিরে গত ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে ওঠেছিলেন ইউক্রেইনের এই খেলোয়াড়। উল্লেখ্য,র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট নয়, এমন খেলোয়াড়দের ওয়াইল্ডকার্ড দেওয়া হয় তাদের অতীত পারফরম্যান্স দেখে।


You might also like!