Game

2 years ago

Rohit Sharma : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভালো জায়গায় ভারত, ১০ নম্বর টেস্ট শতরান রোহিতের

Rohit Sharma (File Picture)
Rohit Sharma (File Picture)

 

ডমিনিকা, ১৪ জুলাই : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছন্দে ভারত। টেস্টের দ্বিতীয় দিনে ১০ নম্বর শতরান(১০৩) করে ফেললেন রোহিত । ইডেন গার্ডেন্সে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্টে প্রথম রান করে তার পথচলা শুরু হয়েছিল। যশস্বীর সঙ্গে প্রথম উইকেটে ২২৯ রানের জুটি গড়েন রোহিত। যশস্বী ব‍্যাট করছেন ১৬২ রানে।

দ্বিতীয় দিনের শেষে ভারত করেছে ২ থেকে ৩১২, এগিয়ে রয়েছে ১৬২ রানে। অপরাজিত রয়েছেন যশস্বী ১৬২ রানে আর বিরাট কোহলি ব্যাট করছেন ৩৬ রানে।

You might also like!