Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

Festival and celebrations

9 months ago

Diwali 2025: সংসারে আসবে অমঙ্গল! দীপাবলির আগে পুরোনো ঝাঁটা ফেলে দিলে ধন-সম্পদ নিয়ে বিদায় নেবেন দেবী লক্ষ্মী

Guidelines for Buying and Using Brooms This Diwali
Guidelines for Buying and Using Brooms This Diwali

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্ধকারকে দূর করে আলো ও শুভ শক্তির আহ্বান জানানোর উৎসব দীপাবলি হিন্দুধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ। কার্তিক অমাবস্যার এই শুভ তিথিতেই পালিত হয় কালীপূজা এবং দীপান্বিতা লক্ষ্মীপূজা। আগামী ২০ অক্টোবর পালিত হবে এই বছরের দীপাবলি।দীপাবলির আগে ঘর পরিষ্কার করার রীতি আছে। পাঁচ দিন ধরে চলা দীপাবলির উৎসবের প্রথম দিন পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী। কার্তিক কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়। ধনতেরসে কেনাকাটা করা অত্যন্ত শুভ। সোনা-রুপোর পাশাপাশি অনেকেই এ দিন ঝাঁটা কিনে থাকেন।

শাস্ত্র অনুসারে ধনতেরসে ঝাঁটা কেনা শুভ লক্ষণ। ঝাঁটা আমাদের ঘর পরিষ্কার রাখে। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। নোংরা আবর্জনার পাশাপাশি ঝাঁটা ঘর থেকে নেগেটিভ এনার্জিও দূর করে। তাই ধনতেরসে ঝাঁটা কিনলে লক্ষ্মী প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। ধনতেরসে ঝাঁটা কিনলে সংসারে সুখ, সমৃদ্ধি ও সম্পদ অক্ষয় হয় বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভাঙা ঝাঁটা রাখা কখনোই উচিত নয়। ভাঙা ঝাঁটা নেগেটিভ এনার্জির প্রকোপ বাড়ায়। যখনই দেখবেন ঝাঁটা নষ্ট হতে শুরু হয়েছে, তখনই সেটি বাতিল করুন।

ভাঙা ঝাঁটা ব্যবহার করা উচিত নয় বলে যে কোনও ঝাঁটা বাতিল করা যাবে না বা ফেলে দেওয়া যাবে না। পুরোনো ঝাঁটা ফেলার জন্য উপযুক্ত দিন হলো যে কোনও শনিবার, অমাবস্যা, হোলিকা দহনের পরের দিন এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের পরের দিন। এই সব দিনে পুরোনো ঝাঁটা ফেললে নেগেটিভ এনার্জির দূর হয় এবং পজ়িটিভ এনার্জি প্রবাহিত হয়। ধনতেরসে ঝাঁটা কিনলেও দীপাবলির আগে পুরোনো ঝাঁটা ফেলবেন না।ধনতেরসের দিন দুপুর বেলা থেকে সূর্যাস্ত হওয়ার আগে ঝাঁটা কিনে নিন। সন্ধের পর ঝাঁটা কেনা অশুভ বলে মনে করা হয়।

পুরোনো ঝাঁটা পুড়িয়ে ফেলবেন না। এই কাজ করলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। নোংরা জায়গায় ঝাঁটা ফেলে দেবেন না। কাগজে মুড়িয়ে তারপর ঝাঁটা ফেলুন।

You might also like!