Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

AR Rahman : এ আর রাহমনের কনসার্ট বন্ধ করে দেওয়া নিয়ে যা বলল পুলিশ

AR Rahman
AR Rahman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ৩০ এপ্রিল মহারাষ্ট্রের পুনেতে একটি কনসার্টে গাইছিলেন এ আর রাহমান। কিন্তু নির্ধারিত সময়ের পরও কনসার্ট চালিয়ে যাওয়ায় তাঁকে কনসার্ট শেষ করতে বাধ্য করে পুলিশ। খবরটি চাউর হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, এভাবে অস্কারজয়ী সংগীত পরিচালককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া অপমানজনক। এবার ঘটনাটি নিয়ে মুখ খুলেছে স্থানীয় পুলিশ। 

পুনেতে শব্দদূষণ রোধে রাত ১০টার মধ্যেই কনসার্ট শেষ করার নিয়ম। কিন্তু সেদিন নির্ধারিত সময়ের পরও কনসার্ট চালিয়ে যাওয়ায় গান বন্ধ করতে বাধ্য করে স্থানীয় পুলিশ। হঠাৎই গান থামিয়ে দেওয়ায় সবাইকে শুভকামনা জানিয়ে, শিগগিরই দেখা হবে বলে মঞ্চ ছাড়েন এ আর রাহমান। গান থামিয়ে দেওয়ার সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এ আর রহমান মঞ্চে তখন তাঁর ‘ছাইয়া ছাইয়া’ গানটি গাওয়া শুরু করেছিলেন। এরপরই হঠাৎ পুলিশের এক কর্মকর্তা মঞ্চে উঠে তাঁকে উদ্দেশ্য করে ঘড়ি দেখিয়ে গান থামাতে বলেন। তিনিও গান থামিয়ে দেন। আয়োজক ও অন্য সদস্যদের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন সেই পুলিশ কর্মকর্তা। সঙ্গে সঙ্গে দর্শকেরা চিৎকার শুরু করেন।

সেই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। একেবারে মঞ্চের ওপর উঠে অস্কারজয়ী গায়কের সঙ্গে এভাবে কথা বলা ঠিক হয়নি পুলিশের এমনটা মনে করছেন নেটিজেনরা। গাওয়া অবস্থায় গান বন্ধের নির্দেশ দেওয়ার ব্যাপারটা ভালো লাগেনি এ আর রাহমান ভক্তদের। বিষয়টি অন্যভাবেও সামলানো যেত বলে মনে করেন তাঁরা।

প্রবল আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন এক পুলিশ কর্মকর্তা। পুনে মিররকে তিনি বলেন, ‘এ বিষয়ে বেশি কিছু বলা সমীচীন হবে না। পুলিশ কর্মকর্তা হিসেবে আমার গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা না। তবে এটা বলি, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী রাত ১০টার পর উচ্চ স্বরে গান বাজানো নিষিদ্ধ।’ পুনে মিররে সেই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

ওই ঘটনাটি নিয়ে তিনি আরও বলেন, ‘আমি কনসার্ট বন্ধ করার আগে আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই। সময় পার হয়ে যাওয়ায় কনসার্ট বন্ধ করা ছাড়া আমার কোনো উপায় ছিল না।’


You might also like!