Breaking News
 
Akash Maoist leader Arrested: ‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’! মাওবাদী আকাশ গ্রেপ্তারিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Swara Bhasker on Ayodhya verdict: ‘রামজন্মভূমি রায়ে হিন্দু হিসেবে লজ্জিত’! স্বরা ভাস্করের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক Partha Chatterjee: জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ! ফের কি জেলবন্দি হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে? Mamata Banerjee: মমতার সভায় মিলল হাই কোর্টের সায়! শ্রীরামপুরে সভার আগে মানতে হবে কোন কোন শর্ত? 18th BRICS Summit: ভারতে ব্রিকস বৈঠকে জিনপিং অসুস্থ? একাধিক রাষ্ট্রনেতার ‘অসুস্থতা’ নিয়ে বড় বার্তা বিদেশমন্ত্রকের PM AWAS YOJANA: ‘বাড়ির রেজিস্ট্রেশন মহিলাদের নামেই’! প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

 

Entertainment

2 months ago

Vijaya Mehta Passes Away: প্রয়াত বিজয়া মেহতা, ভারতীয় নাট্যচর্চার এক যুগের অবসান

Veteran Marathi director Vijaya Mehta
Veteran Marathi director Vijaya Mehta

 

মুম্বই, ১ জুলাই : ভারতীয় নাট্যজগতে এক যুগের অবসান। প্রয়াত নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী তথা পরিচালক বিজয়া মেহতা। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বিজয়ার প্রয়াণে ভারতীয় নাটক এবং চলচ্চিত্রজগতে নেমে এসেছে শোকের ছায়া। সংস্কৃতিজগতের বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে অসংখ্য শিল্পী, পরিচালক এবং নাট্যকর্মীকে অনুপ্রাণিত করেছেন বিজয়া। তাঁর নাট্যচিন্তা, নির্দেশনা ভারতীয় নাট্যজগতকে সমৃদ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্ম।

You might also like!