Entertainment

3 years ago

Urfi Javed with her latest Fashion: ছিল ব্যাগ হল উরফির পোশাক, নতুন রুপ নিয়ে কী বলল অনুরাগীরা?

Urfi Javed (Collected)
Urfi Javed (Collected)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উরফি জাভেদ মানেই স্পর্ধা , উরফি মানেই ফ্যাশনের সমীকরন বদল, উরফি মানেই বিতর্ক। উরফির ফ্যাশন সেন্স বার বার বিতর্কের সৃষ্টি করেছে। তার পোশাকে উঠে এসেছে এক্সক্লুসিভ টু রোজের ব্যবহারের নানা উপকরন। এ বার ফের একবার নতুন অবতারে দেখা গেল তাকে। 

ইনস্টাগ্রাম রিলে দেখা যায় উরফি কাঁধে চামড়ার ব্যাগ ঝুলিয়ে হেঁটে আসছেন, পলক পড়তেই সেই ব্যাগ দিয়ে পোশাক বানিয়ে ফেললেন উরফি। ব্যাগের একটি অংশ কেটে উরফি বানিয়েছেন ব্রালেট, আর একটি অংশ দিয়ে স্কার্ট বানিয়ে পরেছেন তিনি। ব্যাগের হাতলগুলি ঝুলছে স্কার্টের দুই ধারে। সেই হাতল দু’টিকে বেল্টের মতো ব্যবহার করেছেন উর‌ফি। ব্যাগ যখন তখন তাতে নিশ্চয়ই কিছু থাকবে? তার ও হদিশ মিললো, ‘ব্যাগ পোশাক’-র চেনে উরফি পুড়ে রেখেছেন ৫০০ টাকা।  

এই পোশাক দেখে উরফির এক অনুরাগী অভিলাস প্রকাশ করে জানিয়েছেন- ‘এই পোশাকটি আমি কিনতে চাই!’

You might also like!