Entertainment

3 years ago

Adipurush: এবার আদিপুরুষের বিরুদ্ধে সরব হল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশান

Adipurush (Symbolic Picture)
Adipurush (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার আদিপুরুষের বিরুদ্ধে সরব হল অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যাসোসিয়েশান। এই ছবিকে নিষিদ্ধ করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাল ওই সংস্থা। তাদের দাবি, শীঘ্রই ওই ছবিকে নিষিদ্ধ করতে হবে। ওই ছবিকে শুধুমাত্র প্রেক্ষাগৃহ থেকেই নয় এমনকি ওটিটিতেও দেখানো যাবে না। এবং আদিপুরুষের পরিচালক ওম রাউত ও সংলাপ লেখক মনোজ মান্তেশিরকে গ্রেফতার করার দাবিও তোলা হয়েছে। 

 শুধু সংলাপ বদলালেই হবে না। বরং দর্শকদের মনে আঘাত দেওয়ার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদেরও ক্ষমা চাইতে হবে। আদিপুরুষ বিতর্কে এবার নয়া দাবি জানালেন শিব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। প্রসঙ্গত, বিতর্কের মধ্যে পড়ে আদিপুরুষের নির্মাতারা সংলাপ বদলের সিদ্ধান্ত নিয়েছেন।

You might also like!