Entertainment

3 years ago

Sonam Kapoor Attend UK-India Week : ঋষি সুনকের বাসভবনে ভারতের প্রতিনিধি হিসাবে যাচ্ছেন সোনাম

Rishi Sunak (Right ) - Sonam Kapoor(Left)
Rishi Sunak (Right ) - Sonam Kapoor(Left)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ১০ ডাউনিং স্ট্রিটে ঋষি সুনকের বাসভবনে ২৬ থেকে ৩০ জুন  আয়োজন করা হয়েছে ‘ইন্ডিয়া-ইউকে উইক’র অনুষ্ঠান।সেখানেই ডাক পেলেন সোনম কাপুর। ওই অনুষ্ঠানে বিশ্বে ভারতীয় সংস্কৃতির প্রভাব সম্পর্কিত বিষয়ে মতপ্রকাশ করবেন অভিনেত্রী।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ অহুজার সঙ্গে সাত পাক ঘোরেন সোনম। আনন্দ লন্ডন নিবাসী হওয়ায় বিয়ের পর সেখানে যাতায়াত অনেক বেড়েছে অভিনেত্রীর। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সে দেশেই পাকাপাকি ভাবে থাকছেন সোনম।  এই মুহূর্তে সে দেশের রাজ পরিবার ও সে দেশের  প্রধানমন্ত্রী সঙ্গে ওঠাবসা ও বেড়েছে সোনমের। 

২০২০ সালে নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে শেষ দেখা গিয়েছিল সোনমকে। দীর্ঘ বিরতির পর পরিচালক শোম মাখিজার হাত ধরে ‘ব্লাইন্ড’-এর মাধ্যমে  আবার কাজে ফিরছেন তিনি।

You might also like!