Breaking News
 
Akash Maoist leader Arrested: ‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’! মাওবাদী আকাশ গ্রেপ্তারিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Swara Bhasker on Ayodhya verdict: ‘রামজন্মভূমি রায়ে হিন্দু হিসেবে লজ্জিত’! স্বরা ভাস্করের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক Partha Chatterjee: জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ! ফের কি জেলবন্দি হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে? Mamata Banerjee: মমতার সভায় মিলল হাই কোর্টের সায়! শ্রীরামপুরে সভার আগে মানতে হবে কোন কোন শর্ত? 18th BRICS Summit: ভারতে ব্রিকস বৈঠকে জিনপিং অসুস্থ? একাধিক রাষ্ট্রনেতার ‘অসুস্থতা’ নিয়ে বড় বার্তা বিদেশমন্ত্রকের PM AWAS YOJANA: ‘বাড়ির রেজিস্ট্রেশন মহিলাদের নামেই’! প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

 

Entertainment

2 months ago

Sonakshi Sinha: পাপারাজ্জিদের ফ্ল্যাশে বিরক্ত সোনাক্ষী, রেস্তরাঁর বাইরে ‘ব্যাস গাইজ’ বলে থামালেন ক্যামেরা, ভাইরাল ভিডিও

Sonakshi Sinha asks paparazzi to stop filming
Sonakshi Sinha asks paparazzi to stop filming

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করে ফুকেত থেকে মুম্বইয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবাল। শহরে ফেরার পর পরিবারের সঙ্গে সময় কাটাতে সোমবার রাতে মুম্বইয়ের একটি রেস্তরাঁয় নৈশভোজে গিয়েছিলেন ‘দাবাং গার্ল’। সঙ্গে ছিলেন বাবা শত্রুঘ্ন সিনহা, মা এবং স্বামী জাহির। তবে পরিবারের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সময় রেস্তরাঁর বাইরে পাপারাজ্জিদের অতিরিক্ত ক্যামেরার ঝলকানি কিছুটা বিরক্ত করে তোলে অভিনেত্রীকে। রেস্তরাঁ থেকে বেরিয়ে আসার সময় সোনাক্ষী, জাহির এবং তাঁর পরিবারের সদস্যদের ঘিরে ধরেন উপস্থিত চিত্রগ্রাহকরা। স্বভাবসিদ্ধ নিয়মেই সেলিব্রিটিদের ছবি ও ভিডিও তুলতে শুরু করেন তাঁরা। প্রথম দিকে হাসিমুখেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন সোনাক্ষী। কিন্তু একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ এবং লাগাতার ছবি তোলার ঘটনায় ধীরে ধীরে বিরক্ত হয়ে পড়েন অভিনেত্রী। 

ভিডিওতে দেখা যায়, প্রথমে শান্তভাবেই পাপারাজ্জিদের উদ্দেশে সোনাক্ষী বলেন, “ব্যাস, গাইজ। থ্যাঙ্ক ইউ। গুড নাইট!” অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছিলেন যে এবার ছবি তোলা শেষ করা হোক। কিন্তু অভিনেত্রীর অনুরোধের পরও ক্যামেরা চলতে থাকে। এরপর কিছুটা বিরক্তির সুরে আবারও বলেন, “গাইজ হো গ্যায়া। হো গ্যায়া। ব্যাস। থ্যাঙ্ক ইউ।” এরপর আর না দাঁড়িয়ে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। সোনাক্ষীর এই আচরণের ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তবে অনেকেই অভিনেত্রীর এই প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন। নেটিজেনদের একাংশের মতে, সাধারণত সোনাক্ষী পাপারাজ্জিদের সঙ্গে যথেষ্ট সৌজন্য বজায় রাখেন এবং তাঁদের আবদার অনুযায়ী পোজও দেন। কিন্তু পারিবারিক সময় কাটানোর মুহূর্তে অতিরিক্ত ক্যামেরার চাপ তাঁকে অস্বস্তিতে ফেলেছিল বলেই মনে করছেন অনেকে। 


মুম্বইয়ের বিনোদন জগতে পাপারাজ্জি সংস্কৃতি এখন অত্যন্ত পরিচিত। বিমানবন্দর থেকে শুরু করে রেস্তরাঁ, এমনকি ব্যক্তিগত অনুষ্ঠানেও সেলিব্রিটিদের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন চিত্রগ্রাহকরা। অনেক তারকা এই বিষয়টি সহজভাবে নিলেও, কখনও কখনও ব্যক্তিগত সময়ের মধ্যে অতিরিক্ত নজরদারি নিয়ে বিরক্তি প্রকাশ করেন তাঁরা। সোনাক্ষী সিনহা ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেন তিনি। পরবর্তীতে ‘রাউডি রাঠোর’, ‘দাবাং ২’ এবং ‘লুটেরা’-র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ২০২৪ সালের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির ইকবাল। তাঁদের ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে সেই সময় ব্যাপক আলোচনা হয়েছিল। সমালোচনা এবং বিতর্কের মাঝেও নিজেদের সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন দু’জনেই। বর্তমানে নিজেদের দাম্পত্য জীবন উপভোগ করছেন সোনাক্ষী ও জাহির।  

You might also like!