Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Entertainment

1 month ago

Cocktail 2 Trailer: ‘ককটেল ২’-এর ঝলকে প্রেম, বন্ধুত্ব ও বিতর্ক! সমকামী সম্পর্কের জল্পনায় সরব নেটদুনিয়া

Cocktail 2 features Shahid Kapoor, Kriti Sanon, and Rashmika Mandanna
Cocktail 2 features Shahid Kapoor, Kriti Sanon, and Rashmika Mandanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুক্তির আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘ককটেল ২’। সম্প্রতি প্রকাশ্যে আসা ছবির ট্রেলার বা ঝলক দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের জটিল সমীকরণকে কেন্দ্র করে তৈরি এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। তিন মিনিটেরও বেশি সময়ের ঝলকে দেখা যায়, শাহিদ কাপুরের চরিত্র বন্ধুত্ব ও প্রেমের সূক্ষ্ম সম্পর্ক নিয়ে ভাবছে। সেই আবহেই কৃতি স্যানোন-এর চরিত্রের একটি মজার মন্তব্য দর্শকদের নজর কেড়েছে। ওই সংলাপকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ট্রেলারের শুরুতে শাহিদ ও কৃতির চরিত্রের মধ্যে ঘনিষ্ঠতা দেখা গেলেও পরে গল্পে প্রবেশ করেন রশ্মিকা মন্দানা। এরপর তিন চরিত্রের সম্পর্কের রসায়ন ধীরে ধীরে গল্পের মূল আকর্ষণে পরিণত হয়। বন্ধুত্ব, প্রেম এবং আবেগের নানা মুহূর্ত ট্রেলারে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে ছবিটিকে ঘিরে আরেকটি জল্পনা ছড়িয়েছে— কৃতি ও রশ্মিকার চরিত্রের মধ্যে কি কোনও সমকামী সম্পর্ক দেখানো হয়েছে? যদিও পরিচালক হোমি আদাজানিয়া এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, দুই চরিত্রের মধ্যে শুধুমাত্র গভীর বন্ধুত্বের সম্পর্কই দেখানো হয়েছে, অন্য কোনও ব্যাখ্যার সুযোগ নেই। এই প্রসঙ্গে কৃতিও স্পষ্ট মত প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, দুই পুরুষের গভীর বন্ধুত্বকে যেমন সহজেই গ্রহণ করা হয়, তেমনই দুই নারীর বন্ধুত্বকেও স্বাভাবিকভাবেই দেখা উচিত। অযথা সম্পর্কের অন্য ব্যাখ্যা খোঁজার প্রয়োজন নেই বলেই মনে করেন অভিনেত্রী।


অন্যদিকে, ছবির তারকাদের পারিশ্রমিকও আলোচনায় রয়েছে। জানা গিয়েছে, এই ছবির জন্য শাহিদ কপূর মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। পাশাপাশি কৃতি ও রশ্মিকাও উল্লেখযোগ্য পারিশ্রমিক পেয়েছেন। প্রায় ৮০ কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবির উপর প্রযোজকদের বড়সড় প্রত্যাশা রয়েছে। প্রেম, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং আধুনিক প্রজন্মের আবেগকে কেন্দ্র করে তৈরি ‘ককটেল ২’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগেই ছবির ট্রেলার দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। 

You might also like!