Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Rachel McAdams:আফসোসে পুড়ছেন র‍্যাচেল

Rachel McAdams
Rachel McAdams

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একের পর এক হাতছাড়া হওয়া সিনেমার একটি তালিকা সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দিয়েছেন নিকোলাস হল্ট। এই তালিকায় আছে ‘দ্য ব্যাটম্যান’, ‘মিশন: ইমপসিবল’—‘ডেড রেকোনিংং পার্ট ওয়ান’ ও ‘টপ গান: ম্যাভেরিক’-এর মতো সিনেমা। তবে র‍্যাচেল ম্যাকঅ্যাডামসের কথা শুনলে কিছুটা দুঃখ নিকোলাস হল্ট হয়তো ভুলতে পারেন। কারণ, এই কানাডীয় অভিনেত্রীও জানিয়েছেন, দুই বছরের মধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ সিনেমা ছাড়ার ঘটনা।

র‍্যাচেল ম্যাকঅ্যাডামস ভ্যারাইটিকে জানান, মাত্র দুই বছর সময়সীমার মধ্যে তিনি ‘দ্য ডেভিল ওয়ারস প্রাদা’, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘মিশন: ইমপসিবল থ্রি’, ‘আয়রন ম্যান’ ও ‘গেট স্মার্ট’-এর মতো সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন। ‘মিন গার্লস’, ‘দ্য নোটবুক’ দিয়ে হলিউডে পরিচিতি পাওয়া অভিনেত্রী তখন কানাডায় ফিরে গিয়েছিলেন।

২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে র‍্যাচেল ম্যাকঅ্যাডামসের ফিরিয়ে দেওয়া সিনেমাগুলো বক্স অফিসে হিট হয়, যার মধ্যে ব্লকবাস্টার ব্যবসা করে ‘জেমস বন্ড’ সিরিজের সিনেমা ‘ক্যাসিনো রয়্যাল’। 

ছবিটিতে র‍্যাচেলের ফিরিয়ে দেওয়া চরিত্র করে আলোচিত হন ইভা গ্রিন। আলোচিত সিনেমাগুলো ফিরিয়ে দিয়ে এখন আফসোসে পুড়ছেন ৪৪ বছর বয়সী অভিনেত্রী, ‘পাওয়া সুযোগ কাজে লাগাতে না পারার জন্য নিজেকে দোষী মনে হয়। জানতাম, তখন আমি সৌভাগ্যের শিখরে ছিলাম।’ অভিনেত্রী জানান, প্রস্তাব পাওয়ার সময় তিনি হলিউড থেকে দুই বছরের বিরতি নিয়েছিলেন। তারপরও একের পর এক সিনেমাগুলো কীভাবে ফিরিয়েছেন, তা নিয়ে এখনো ভাবেন র‍্যাচেল।

নতুন সিনেমা ‘আর ইউ দেয়ার গড? ইটস মি, মারগারেট’-এর প্রচারে এখন ব্যস্ত র‍্যাচেল ম্যাকঅ্যাডামস। কমেডি ড্রামা ছবিটি তৈরি হয়েছে ১৯৭০ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে। কেলি ফ্রিমন ক্রেইগ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ২৮ এপ্রিল।


You might also like!