Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

jiah Khan Death Case : জিয়া খান আত্মহত্যা মামলা! প্রমানের অভবে বেকসুর খালাস সূরজ পাঞ্চোলি

Bollywood Actress Zia Khan & Actor Sooraj Pancholi
Bollywood Actress Zia Khan & Actor Sooraj Pancholi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে স্বস্তি পেলেন সূরজ পাঞ্চোলি। জিয়া খান আত্মহত্যা মামলায় জামিনে হাজতের বাইরে থাকলেও গত ১০ বছর আদালতের শর্ত মেনে জীবনযাপনে যথেষ্ট ‘বেগ’ পেতে হয়েছে সূরজকে।  শুক্রবার জিয়া খান আত্মহত্যা মামলায় বিশেষ সিবিআই আদাতের চারক এএস সইদ উপযুক্ত প্রমাণের অভাবে সূরজকে বেকসুর বলে রায় দিয়েছেন। 

তবে এই সিদ্ধানে একেবারেই  খুশি নন জিয়ার মা রাবিয়া খান। আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি বললেন, “আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করা হল, খুব ভাল কথা, কিন্তু খুনের অভিযোগ আমি সরিয়ে নিচ্ছি না। কী করে মারা গেল আমার সন্তান?” রাবিয়ার দাবি, তিনি শুরু থেকে বলে আসছেন জিয়ার মৃত্যু আত্মহত্যা নয়, খুন। আদালতের রায়ের পরেও এটি খুনই থাকবে। এই মামলা তিনি আরও দূর এগিয়ে নিয়ে যাবেন বলে জানান।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন থেকেই উদ্ধার হয় অভিনেত্রী জিয়া খানের দেহ। মৃত্যুর আগে খোলা চিঠিতে নিজের কষ্ট জানিয়েছিলেন অভিনেত্রী।তাঁর মৃত্যুর অভিযোগ ওঠে অভিনেতা আদিত্য পাঞ্চোলির একমাত্র পুত্র সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে। জিয়ার মৃত্যুর পর তাঁর মা রাবিয়া খান জানান, সূরজের সঙ্গে সম্পর্কে থাকাকালীন জিয়াকে নানা ভাবে হেনস্থা করা হত। সূরজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন রাবিয়া। তাঁর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। সেই  মামলারই শুনানি ছিল শুক্রবার

এইদিন সকাল ১১টা নাগাদ আদালতের বাইরে গাড়ি থেকে নামেন সূরজ। অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর মা জারিনা ওয়াহাব। আদালত দুপুর সাড়ে ১২টা নাগাদ এই মামলার রায় দান করে। স্বাভাবিক ভাবেই এই রায়ের পর পাঞ্চোলি পরিবারে খুশির হাওয়া। অন্য দিকে শুক্রবার সকালে জিয়ার মা রাবিয়া খান সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি শুধু এইটুকুই বলতে চাই, জিয়া আত্মহত্যা করেনি। বিগত ১০ বছর ধরে উপযুক্ত প্রমাণ নিয়ে আমরা লড়াই করছি। মহামান্য আদালতের কাছে আমি শুধু সত্যের পক্ষে রায় আশা করছি।’’       

You might also like!