Breaking News
 
Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ Diwali 2026: দুর্গাপুজোর পরই দীপাবলির তোড়জোড়, ৮ নভেম্বর কালীপুজো! অমাবস্যা কখন শুরু?

 

Entertainment

3 years ago

Oindrila Sharma : অবস্থার অবনতি ঐন্দ্রিলার! তবুও আশায় বুক বাঁধছেন প্রিয়জনেরা

Oindrila Sharma
Oindrila Sharma

 

কলকাতা, ১১ নভেম্বর  : আবারও ঐন্দ্রিলার (Oindrila Sharma ) জ্বর এসেছে। ১০ দিন হয়ে গেল হাওড়ার হাসপাতালে (Howrah Hospital )  ভর্তি অভিনেত্রী। বয়স মাত্র ২৪। তাই লড়াই করার ক্ষমতা অনেকটা বেশি। ক’দিন আগে জ্বর কমায় আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু আবারও শুক্রবার জ্বর এসেছে নায়িকার।

হাসপাতাল সূত্রে খবর, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। জ্ঞান আসেনি। ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি জানা গিয়েছিল আবার নাকি নতুন সংক্রমণ ধরা পড়েছে অভিনেত্রীর শরীরে। কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। তবে, এখনও জ্বর আসাটা ভাল লক্ষণ নয় বলেই মনে করছেন চিকিৎসকেরা।

ক’দিন আগে পুরোপুরি জ্ঞান না ফিরলেও তাঁর শ্বাসক্রিয়া আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছিল। রক্তচাপ মোটামুটি স্বাভাবিক হয়। জ্বরও কমেছিল। কিন্তু শুক্রবার জানা গেল, আবার জ্বর এসেছে ঐন্দ্রিলার। ফলে, কখনও ভাল, কখনও আবার মন্দ, ঐন্দ্রিলার শরীর নিয়ে কোনওটাই সঠিক ভাবে বলতে পারছেন না চিকিৎসকরা। ঐন্দ্রিলার বয়স যে হেতু অনেকটাই কম, তাই তিনি লড়তে পারবেন— সেই আশাতেই বুক বেঁধেছেন চিকিৎসক এবং প্রিয়জনেরা।

You might also like!