Entertainment

3 years ago

Adipurush: এবার আদিপুরুষের বিরুদ্ধে গর্জে উঠলেন লক্ষ্মণ!

Sunil Lahri (File Picture)
Sunil Lahri (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একে একে সবাই সরব হচ্ছিলেন এই ছবির বিরুদ্ধে। এবার আদিপুরুষ নিয়ে মুখ খুললেন ‘লক্ষ্মণ’ সুনীল লহরী। তীব্র ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা। তিনি জানালেন রামায়ণের কাহিনি কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই ছবিতে অভিনেতা ও অভিনেত্রীদেরও তিনি একহাত নিলেন। 

সুনীল বলেন, “কী ভাবছিলেন তাঁরা (আদিপুরুষ ছবির নির্মাতারা)। না কোনও বর্ণন, না কোনও চরিত্রায়ন। সবই তো বিক্ষিপ্ত। আলাদা করতে গিয়ে সর্বনাশ করে দিয়েছে।” তিনি আরও জানান ওম রাউতের এই ছবি সম্পূর্ণ আবেগহীন এক ভিএফএক্স ছবি। 

সুনীল বলেন, “ছবিতে রাম-লক্ষ্মণের মধ্যে কোনও তফাতই নেই। একই রকম দেখতে, ব্যবহারও এক। তারপর আবার রাবণ ব্ল্যাকস্মিথের মতো, লোহা পেটাচ্ছে। কী দরকার ছিল? মেঘনাদের সারা শরীরে ট্যাটু আর হেয়ারস্টাইল জঘন্য। রাবণের হেয়ারকাট তো বিরাট কোহলির মতো। খুবই লজ্জাজনক।” পুষ্পক বিমানের বদলে বাদুরের ব্যবহার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা।


You might also like!