Entertainment

3 years ago

Tamannah Bhatiya on Virat Kohli: মুখে বিরাট রব! তবে কি ফের প্রেমে মজলেন তামান্না ভাটিয়া?

Tamannah Bhatia and Virat Kohli (File Picture)
Tamannah Bhatia and Virat Kohli (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের অভিনেত্রী তামান্নার মুখে বিরাটের প্রশংসা! এক সময় নাকি বিরাটের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তামান্না। দু’জনের প্রেম এতটাই গভীর হয়েছিল যে প্রায় বিয়ে ঠিক হয় আর কি! তবে হঠাৎ করেই অজানা কারণে বিরাট-তামান্নার সম্পর্কে চিড় ধরে। তারপর অনুষ্কার সঙ্গে বিরাটের বিয়ে। অন্য়দিকে তামান্না মন দেন কেরিয়ারে। তবে সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মার প্রেমে পড়ে তামান্না ফের যেন প্রেমকে নতুন করে অনুভব করতে শুরু করেন। আর ঠিক সেই সময়ই তামান্নার মনে উজ্জ্বল হয়ে ওঠে বিরাটের নাম!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাটকে নিয়ে প্রশ্ন করাতে তামান্না স্পষ্ট বলেন, ”বিজ্ঞাপনের শুট থেকেই দুজনের আলাপ। শুটের সময় অল্প স্বল্প কথা হয়েছিল। কিন্তু তারই মাঝে আমাদের নিয়ে নানা গুঞ্জন রটে যায়। তবে হ্যাঁ, এটা বলতে পারি অনেক অভিনেতাদের থেকে বিরাট, সব দিক দিয়েই ভাল।”

You might also like!