Entertainment

3 years ago

Hero Alom : মনোনয়ন ফিরে পেয়েই প্রচারে নামছেন হিরো আলম

Hero Alom (Collected)
Hero Alom (Collected)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল তার, হাই কোর্টে আবেদন করবেন বলে ঠিক করেছিলেন হিরো আলম। কোর্টে যাবার আগে তিনি  নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনে করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল-সহ অন্য কমিশনারেরা উপস্থিত ছিলেন। হিরো আলমের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান।২৬ জুন থেকে ভোট প্রচারে বেরোবেন তিনি। 

রবিবার ১৮ জুন ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থন না থাকায় বাতিল হয়েছিল হিরো আলমের মনোনয়নপত্র। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বাংলাদেশের ইউটিউবার। সূত্রে খবর, আলম-সহ আরও আট জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তার পরেই উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশি ইউটিউবার।উল্লেখ্য, আগে এক বার নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু সে বার পরাজিত হয়েছিলেন। তবে এ বার আর আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেই আশাবাদী হিরো আলম। 

You might also like!