Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Goa police team at sonali Phogat's house : সোনালী ফোগাটের বাড়িতে গোয়া পুলিশ, বিশেষ কিছু পেলেন না তদন্তকারীরা

Goa police team at sonali Phogat's house
Goa police team at sonali Phogat's house

 

হিসার, ১ সেপ্টেম্বর : মৃত্যু তদন্তে এবার বিজেপি নেত্রী সোনালী ফোগাটের বাড়িতে তল্লাশি চালাল গোয়া পুলিশ। তদন্তের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সোনালী ফোগাটের হিসারের বাড়িতে যায় গোয়া পুলিশের একটি টিম। সোনালী ফোগাটের ভাই ভতন ঢাকা বলেছেন, গোয়া পুলিশের টিম সোনালীর বেডরুম খুঁটিয়ে দেখেছে। তাঁর অফিসেও যান পুলিশ কর্মীরা, সেখানে কিছু নথি ও সামগ্রী পেয়েছেন তাঁরা।

সোনালী ফোগাটের আরও এক ভাই রিঙ্কু ঢাকা বলেছেন, গোয়া পুলিশ এখানে এসেছে শুধুমাত্র আর্থিক তদন্তের জন্য। হত্যার মূল উদ্দেশ্য এখনও প্রকাশ্যে আসেনি, গোয়া পুলিশ কিছু জানায়নি। সময় কাটানোর আনুষ্ঠানিকতা মনে হয়। সোনালীর মৃত্যুতে রাজনৈতিক ষড়য্ন্ত্র থাকতে পারে বলেও মনে করছেন রিঙ্কু।

এদিকে, উত্তর গোয়ার পুলিশ সুপার শোবিত সাক্সেনা জানিয়েছেন, আমরা কার্লিস রেস্তোরাঁ থেকে একটি বোতল উদ্ধার করেছি, যাতে কিছু ড্রাগ ছিল। আমরা সমস্ত দৃষ্টিকোণ থেকে সব ধরনের ষড়যন্ত্র খতিয়ে দেখার চেষ্টা করছি।


You might also like!