Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

বিপাকে একতা ও তার পরিবার! আদালতে হাজিরার নির্দেশ বিচারপতির

Ekta Kapoor
Ekta Kapoor

 

মুম্বই, ২৯ সেপ্টেম্বর : 'বিতর্কিত' দৃশ্য ছেঁটেও ছাড় মিলল নাএকটি ওয়েব সিরিজের জন্য প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপুর ও তাঁর মা শোভা কপূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিহারের বেগুসরাইয়ের আদালত। এই মামলায় অবিলম্বে একতাকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। একতার বিরুদ্ধে অভিযোগ, তাঁর ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’ (সিজন-২)-এ সেনাকর্মীদের অপমান এবং তাঁদের পরিবারের অনুভূতিকে আঘাত করা হয়েছে। বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনাকর্মীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। অভিযোগকারীর দাবি, দৃশ্যটি এক জন সেনাকর্মী হিসাবে তাঁকে মর্মাহত করেছে। যদিও দু’বছর আগে ওই সিরিজ থেকে দৃশ্যটি ছেঁটে ফেলে ক্ষমা চেয়েছিলেন একতা। বিতর্কিত দৃশ্য বাদ দিলেও তিনি এই মামলায় আদালতে হাজিরা দেননি। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।


You might also like!