Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Oscar Nominations: আবার অস্কারে বাঙালি!শৌনক সেনের তথ্যচিত্র মনোনীত সেরার লড়াইয়ে

Sounak Sen’s documentary
Sounak Sen’s documentary

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সত্যজিৎ, সুস্মিতের পর আবার অস্কারের দরবারে পৌঁছালেন আরেক বাঙালি। শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ মনোনীত হয়েছে অস্কার পুরস্কারের মঞ্চে লড়াইয়ের জন্য। এর আগে বাঙালির অস্কারপ্রাপ্তি বলতে সত্যজিৎ রায়ের সারা জীবনের সম্মান। তাতে অবশ্য প্রতিযোগিতার কোনও অবকাশ ছিল না। সত্যজিতের আজীবনের কাজের স্বীকৃতির জন্য তাঁকে ওই পুরস্কার দিয়েছিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স।

অসুস্থ থাকায় সত্যজিৎ ওই পুরস্কার নিতে লস অ্যাঞ্জেলস যেতে পারেননি। হাসপাতালের রোগশয্যায় শুয়ে তিনি গ্রহণ করেছিলেন মুঠোয় ধরেছিলেন অস্কারের ট্রফি। অসুস্থ অবস্থাতেই দিয়েছিলেন অস্কার প্রাপ্তির ভাষণ।এরপর, ২০২১ সালেও বঙ্গসন্তান সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’-ও সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনীত হয়েছিল। তবে শেষ বিচারে সেটি বিবেচিত হয়নি পুরস্কারের জন্য।

প্রসঙ্গত, ভারতীয় ছবি অস্কারে মনোনীত হয়েছে। আমির খানের ‘লগান’ গিয়েছিল অস্কারে। কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারেনি। আবার ড্যানি বয়েলের অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিওনেয়ার’-এর সঙ্গে জড়িয়ে ছিলেন এ আর রহমান, অনিল কপূরের মতো ভারতীয়।  

শৌনকের ‘অল দ্যাট ব্রিদস’ শেষ বিচারে পুরস্কার পাবে কি না, তা বিচারকদের বিবেচ্য। কিন্তু অস্কারে মনোনয়ন পাওয়ার কৃতিত্বও বিশেষ কম নয়। যদিও তাঁর ছবির ভাগ্য সুস্মিতের তথ্যচিত্রের মতোই হবে কি না, তা সময় বলবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…