
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার দুপুরে আচমকাই ছড়িয়ে পড়ে উদ্বেগজনক খবর—গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন বিশিষ্ট পরিচালক অনীক দত্ত। দ্রুত তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়াতেই উৎকণ্ঠায় ভেঙে পড়েন টলিউডের শিল্পী ও অনুরাগীরা। কিন্তু সেই উদ্বেগের মধ্যেই কিছুক্ষণের ব্যবধানে আসে আরও মর্মান্তিক সংবাদ। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন ‘ভূতের ভবিষ্যৎ’-খ্যাত এই পরিচালক। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ টলিপাড়া। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। পরিচালকের রহস্যমৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। তবে সরকারি ভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ব্যতিক্রমী ভাবনা, তীক্ষ্ণ ব্যঙ্গ এবং ভিন্ন ধারার সিনেমার জন্য বাংলা চলচ্চিত্র জগতে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত। তাঁর মৃত্যুতে বাংলা সিনেমা হারাল এক স্বতন্ত্র মেধাবী নির্মাতাকে।
বুধবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। এরপরই আশঙ্কাজনক অবস্থায় পরিচালককে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জ এবং অন্যান্যরা। পৌঁছেছে হোমিসাইড শাখাও। জানা গেল, ঘটনাস্থলে তাঁর বাড়ির নিচে এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। জায়গাটিকে ঘিরে দিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দারাও ভিড় জমিয়েছেন পরিচালকের বাড়িতে। তবে খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, পরিচালক ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি অন্য কিছু ঘটেছে? সেটা এখনও স্পষ্ট নয়।

হাসপাতালের তরফে সরকারিভাবে ঘোষণা না হলেও পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, অনীক দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবর প্রকাশ্যে আসার পর শোকের ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পরিচালক হিসেবে বরাবার টলিউডকে সমৃদ্ধ করেছেন অনীক। তাঁর পরিচালিত ‘বরুণবাবুর বন্ধু’ই হোক বা ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’র মতো সিনেমাগুলি সিনেসমালোচক তো বটেই এমনকী দর্শকমনকেও নাড়া দিয়েছিল। এদিকে খবর প্রকাশ্যে আসার পর শোকের ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পরিচালক হিসেবে বরাবর টলিউডকে সমৃদ্ধ করেছেন অনীক। তাঁর পরিচালিত ‘বরুণবাবুর বন্ধু’ই হোক বা ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’র মতো সিনেমাগুলি সিনেসমালোচক তো বটেই এমনকী দর্শকমনকেও নাড়া দিয়েছিল।
