
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায়শই কোনো না কোনোভাবে সংবাদ মাধ্যমে কিংবা সমাজ মাধ্যমের শাখাগুলিতে চোখ রাখলেই উঠে আসে একটা নাম। তিনি আর কেউ না দ্য ওয়ান অ্যান্ড ওনলি উরফি জাভেদ। বিচিত্র ফ্যাশন ও খোলামেলা পোশাকের সাথে তিনি প্রায়শই দর্শকের সামনে এসে হাজির। বলিউডের এই সাহসী নারীর ফ্যাশন সেন্সকে নিয়ে বিশালাকার সমালোচনা অব্যাহত।
সম্প্রতি একটি সাক্ষাৎকার মারফত জানা গিয়েছে, একটি ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ের প্রস্তাব পেলে সেটি তে না করেন তিনি, ফলে ওই চ্যানেল উরফিকে ৪০ লাখ টাকার আইনি নোটিশ প্রেরণ করলে ভয় পেয়ে যান উরফি।
এই প্রসঙ্গে উরফির মতবাদ, ‘‘আমার কেরিয়ারের একেবারে শুরুর দিকেই হেনস্থা হতে হয়। প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিস পাঠানো হয় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে রাজি না হওয়ার কারণে। সেই সময় ভয় পেয়েছিলাম। এখন ভাবি, সে দিনের ঘটনাই আজকের আমিকে তৈরি করেছে। আর এখন নিত্য দিন হাজার একটা আইনি নোটিস পাই। যদি সে দিন ভয় পেয়ে লুকিয়ে থাকতাম, তবে সারা জীবন ভয়ে ভয়ে থাকতে হত। আমার মনে হয়, আমার জীবনে যা কিছু ঘটেছে তা আজকের এই মানুষটাকে তৈরি করেছে।’’
