Entertainment

3 years ago

Al Pachino: ৮৩ তে বাবা হলেন হলি তারকা! তবে বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই করছেন না তিনি

Al Pachino (File Picture
Al Pachino (File Picture

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্যই বাবা হয়েছেন ৮৩ বছরের আল পাচিনো। ২৯ বছরের প্রেমিকা নুর আলফল্লার কোলে এসেছে তাঁদের চতুর্থ সন্তান। পুত্রের নাম রেখেছেন রোমান পাচিনো। নুরের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাঁর ও আলের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। নুরকেই কি শেষমেশ বিয়ে করবেন হলিউড তারকা? কৌতূহল জেগেছিল অনুরাগীদের মধ্যে। সে গুড়ে বালি! খবর, নিজের চতুর্থ সন্তানের মা নুরকে বিয়ে করার কোনও পরিকল্পনাই নেই আলের। প্রেমিকার সঙ্গে সম্পর্কে থাকা নিয়েও নাকি বেশ সন্দিহান হলিউড তারকা।

৮৩ বছর বয়সে সন্তানের আগমনের খবরে নিজেই বেশ অবাক হয়ে গিয়েছিলেন আল। এমনকি, পিতৃত্ব পরীক্ষার পথেও হেঁটেছিলেন তিনি। শোনা যাচ্ছে, এই বয়সে এসে নতুন করে সদ্যোজাতের দায়িত্ব নিতে খুব একটা ইচ্ছুক নন আল। তাই নুরকে বিয়ে করা নিয়েও কোনও ভাবনা নেই তারকার মনে। প্রেমিকার সঙ্গে আর্থিক কোনও বোঝাপড়ার রাস্তাতেই যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে ছেলের সঙ্গে সময় কাটাতে চান তিনি। ছেলে তাঁর সান্নিধ্যে বড় হোক, চান আল।


You might also like!