Country

3 years ago

Youtuber Arrested: হাইওয়েতে ছুটছে গাড়ি, তারই ছাদে জন্মদিনের পার্টি! ভিডিও ভাইরাল হতেই ইউটিউবারকে গ্রেপ্তার করল পুলিশ

Youtuber Arrested
Youtuber Arrested

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  জন্মদিন তো বছরে একবারই আসে। আর তাই তাকে স্মরণীয় করে রাখার জন্য বন্ধুবান্ধবদের সঙ্গে মাঝরাতে বেরিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার । কিন্তু জন্মদিনের ভিডিও ভাইরাল হতেই ঘটে গেল বিপত্তি। পুলিশ আটক করল এই জনপ্রিয় ইউটিউবারকে।

অক্ষরধাম থেকে গাজিয়াবাদ যাবার পথে জাতীয় সড়ক ধরে গাড়ি চালাতে চালাতেই উদযাপন করছিলেন প্রিন্স ও তাঁর বন্ধুরা। কখনও তাঁরা চলন্ত গাড়ির ছাদে আবার কখনও গাড়ির জানলা দিয়ে পুরো শরীর বাইরে বের করে উপভোগ করছিলেন এই নিশিযাপন। কিন্তু ভিডিওয় স্পষ্ট যে ‘বার্থ ডে বয়’ ও তাঁর সঙ্গীরা ট্রাফিক আইনের কোনও তোয়াক্কা করেননি।

নিউ দিল্লির প্রিন্স দীক্ষিত ২০২২ এর ১৬ ডিসেম্বর বন্ধুদের সঙ্গে মাঝরাতে বেরিয়েছিলেন নিজের জন্মদিন উদযাপন করতে। গাড়ির মাথায় বসে, কেক কেটে, ছবি তুলে ভালই সময় কাটায়। তবে সেই ভিডিও এতদিন পরে পোস্ট হতেই টনক নড়েছে পুলিশের।


You might also like!